সনাতন টিভি (Sanatan TV) বাংলাভাষী সনাতন ধর্মাবলম্বীদের একটি তথ্য ও সংবাদ মাধ্যম। "সনাতন সত্যের সন্ধানে আমরা"—এই আদর্শকে সামনে রেখে, বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া সনাতন সমাজের যাবতীয় সংবাদ, বস্তুনিষ্ঠ তথ্য ও সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।
শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, বরং সনাতন ধর্মের ইতিহাস, ঐতিহ্য, মঠ-মন্দিরের হালনাগাদ তথ্য, পূজা-পার্বণ এবং বিভিন্ন সংগঠনের কার্যক্রমকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রকৃত চিত্র নির্ভীকভাবে তুলে ধরতে সনাতন টিভি প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের প্রধান আয়োজন:
- সংবাদ: বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সনাতন সম্প্রদায়ের সর্বশেষ আপডেট।
- ধর্মীয় আলোচনা: বেদ, গীতা এবং অন্যান্য শাস্ত্রীয় দর্শনের সহজবোধ্য বিশ্লেষণ।
- পূজা-পার্বণ: বিভিন্ন উৎসব, মঠ-মন্দিরের ইতিহাস এবং সময়সূচি।
- সংগঠন সংবাদ: বিভিন্ন সনাতনী সংগঠনের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম।
- রাশিফল ও অন্যান্য: সনাতন পঞ্জিকা ভিত্তিক জ্যোতিষশাস্ত্র ও জীবনযাপন।
সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সমাজকে সচেতন করার এই যাত্রায় আপনার সমর্থন আমাদের কাম্য।
যোগাযোগ:
ইমেইল: sanatantv108@gmail.com
ঠিকানা: কদম মোবারক মার্কেট, (৬ষ্ট তলা), মোমিন রোড, আন্দরকিল্লা, চট্টগ্রাম।
সম্পাদক/প্রকাশক: জুয়েল দে