মা লক্ষ্মী রূপে নিজের মেয়েকেই পুজো করালেন মা

sanatan tv
sanatan tv

মায়ের কাছে মেয়েই হল লক্ষ্মী, ছেলের মতো মেয়েও মায়ের কাছে বড় আদরের। সমাজের কাছেও এটাই হওয়া উচিৎ। তাই মাটির প্রতিমা নয় নিজের মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়ে কোজাগরী লক্ষ্মীপুজো করলেন মা। মেয়েরা যে আজ সমাজে অবহেলিত নয়, এই বার্তা দিতেই নিজের বড় মেয়েকে মা লক্ষ্মীর বেশে পুজো করলেন নদিয়া জেলার মাজদিয়া শিবনিবাশের ঝুমাশ্রী বিশ্বাস। ঝুমাশ্রীদেবীর দুই মেয়ে, বড়জন পাঁচ বছরের রূপকথা ও ছোটজন এক বছরের সাঁজবাতি। স্বামী রমেশ বিশ্বাস শক্তিনগর উচ্চবিদ্যালয় শিক্ষকতা করেন। ঝুমাশ্রীদেবীর বক্তব্য, বিভিন্ন সময় সংবাদমাধ্যমে দেখতে পাই কোথাও কন্যা সন্তানের হত্যা করা হয়েছে অথবা কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে মায়েদের উপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন।

 আজও সমাজে অবহেলিত মহিলারাই। সমাজে তাঁদের প্রতি কঠোর বার্তা দিতেই তিনি নিজের মেয়ে পাঁচ বছরের রূপকথাকে লক্ষ্মীর মত করে সাজিয়ে নিজের বাড়ির লক্ষ্মীর আসনে বসিয়ে নিয়মনিষ্ঠা মতো পূজা করলেন। কুমারী পুজো নয়, লক্ষ্মী পূজার নিয়ম মেনেই পুরোহিত মহাশয় পুজো করলেন বরণ করলেন, আরতি করলেন, অঞ্জলি হল, পুজো হল সব নিয়ম মেনেই। পুরোহিত মশাই জানালেন, কুমারী পুজোর মতো কুমারী লক্ষ্মী পুজোর বিধানও শাস্ত্রে রয়েছে, আজ একটা অন্যরকম অনুভূতি হল আমার।

You may like these posts

Post a Comment