মৌলভীবাজারে শত শত শিশুর মনে গীতার চেতনা জাগাচ্ছেন রত্নারেখা মঞ্জুরী রত্না

sanatan tv
sanatan tv



বিজয় সরকার,মৌলভীবাজার জেলা প্রতিনিধি| সনাতন টিভি

সনাতন ধর্মীয় শিক্ষায় সিলেট অঞ্চলে এক অনন্য আলোরণ সৃষ্টি করেছেন রত্নারেখা মঞ্জুরী রত্না। মৌলভীবাজার সদর উপজেলার ঘোড়াচাও গ্রামে জন্মগ্রহণকারী এই ধর্মপ্রাণ নারী ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা গ্রহণ ও তা ছড়িয়ে দেওয়ার একান্ত ইচ্ছা লালন করে আসছেন।




শৈশবকাল থেকেই শাস্ত্রচর্চা, গীতা পাঠ ও ধর্মীয় মূল্যবোধে নিজেকে গড়ে তোলার পাশাপাশি তিনি উপলব্ধি করেন—আগামী প্রজন্মকে সনাতন ধর্মের মূল দর্শনের সঙ্গে যুক্ত করাই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি শুরু করেন গীতা শিক্ষার নিরলস সাধনা।

বর্তমানে লেখাপড়ার পাশাপাশি তিনি মন্দিরভিত্তিক স্কুলে শত শত শিশু-কিশোরকে গীতা, নীতিশিক্ষা ও সনাতন ধর্মীয় জ্ঞান প্রদান করছেন। তাঁর পাঠদানে শিশুরা শুধু শ্লোক মুখস্থ করছে না, বরং গীতার অন্তর্নিহিত কর্মযোগ, ভক্তিযোগ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়ে উঠছে।




শুধু নিয়মিত পাঠদানেই সীমাবদ্ধ নন রত্নারেখা মঞ্জুরী রত্না। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে তিনি বিভিন্ন গীতা স্কুলে গিয়ে স্বেচ্ছায় ক্লাস নেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে তিনি ভাগবত আলোচনা ও গীতা পাঠের মাধ্যমে সনাতন দর্শনের বাণী সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন।

ধর্মীয় শিক্ষায় তাঁর এই নিরবচ্ছিন্ন অবদান ইতোমধ্যেই সিলেট ও মৌলভীবাজার জেলার সনাতন সমাজে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেক অভিভাবকই মনে করছেন, তাঁর মতো নিবেদিতপ্রাণ গীতা শিক্ষকের হাত ধরেই নতুন প্রজন্ম নৈতিকতা, শুদ্ধাচার ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে।



রত্নারেখা মঞ্জুরী রত্না প্রমাণ করেছেন—নিঃস্বার্থ সাধনা, ভক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে গীতা শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। তাঁর এই পথচলা সনাতন ধর্মীয় শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

You may like these posts

Post a Comment