ঝিনাইদহে গাজীর বাজারে প্রতাপ কুমার নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

sanatan tv
sanatan tv



ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালাপাড়া এলাকার গাজীর বাজার সংলগ্ন একটি মেহেগুনি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক প্রতাপ কুমার (২৫), তিনি কালাপাড়ার বাসিন্দা প্রেম কুমারের ছেলে।

স্থানীয়রা জানান শনিবার সকালে এলাকাবাসী মেহেগুনি বাগানের ভেতরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রতাপ কুমারের লাশ দেখতে পান। খনরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

কোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমির হোসেন জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

You may like these posts

Post a Comment