আসুন আমরা আমাদের সনাতন ধর্মকে ব্যঙ্গ করার হাত থেকে রক্ষা করি

sanatan tv
sanatan tv

 


বিজয় চন্দ্র সরকার জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ। দুল পুর্নিমা উপলক্ষে ২৪ মার্চ ২০২৪ খ্রি রবিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে কিশোরগঞ্জে শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ায় এবং সূর্য কুমার দাস মহাশয়ের বহির্বাটিস্থ প্রাঙ্গণে ৫৬ প্রহর ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান চলছে। আমি কিশোরগঞ্জের সনাতন ধর্মাবলম্বী সমাজের কির্তন কমিটির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি ধর্মীয় অনুষ্ঠান মহানামযজ্ঞ হরিবাসর। 


এই ধর্মীয় হরিবাসরে কির্তন চলাকালীন সময়ে শেষের ৩০ মিনিট বাংলা সিনেমার সুর এবং অশ্লীল কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশন করা হয়। আপনারা কির্তনের দলগুলোকে পরিষ্কার ভাবে জানিয়ে দিন মহা নামযজ্ঞ হরিবাসরে ধর্মীয় গান ছাড়া অন্য কোন সিনেমার সুর ও অশ্লীল কুরুচিপূর্ণ নৃত্য পরিবেশন করা যাবে না। কির্তন কমিটির নেতাদেরকে আবারও করজোড়ে বিনীত অনুরোধ জানাচ্ছি এসব রংতামাশা বন্ধ করুন। 

 মনে রাখবেন ভক্তবৃন্দরা ধর্মীয় অনুষ্ঠানে যায় ধর্মকে হৃদয়ে ধারণ করতে এবং ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে রংতামাশা দেখতে নয়!!!! আসুন আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করি এবং অন্য ধর্মের মানুষের কাছে হাসির রঙ্গমঞ্চ না বানাই।

You may like these posts

Post a Comment